[ দেশজুড়ে ]
টয়লেটে মিলল ২২টি পদ্মগোখরা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি বাড়ির টয়লেট থেকে ২২টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার এগারো মাইল এলাকার কবির চেয়ারম্যান বাড়ির নুর ভবন থেকে এসব সাপ উদ্ধার করে বনবিভাগ।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, বাড়ির লোকজন টয়লেটে গিয়ে সাপের বাচ্চাগুলো দেখতে পায়। খবর পেয়ে সকালে সেখান থেকে সাপগুলো উদ্ধার করি।
.png)
উদ্ধার করা সাপগুলো পদ্মগোখরোর বাচ্চা বলে জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে সাপগুলো পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/AN
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!