ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলের অনলাইন টিকিটে ‘বাংলা’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ৩১ অক্টোবর ২০২১
রেলের অনলাইন টিকিটে ‘বাংলা’
ফাইল ছবি

স্টেশনের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায় ট্রেনের টিকিট। কিন্তু সেই অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লেখা থাকায় বুঝতে অসুবিধা হতো অনেকের। এবার তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই ইংরেজির পাশাপাশি বাংলায় টিকিট নিয়ে এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার থেকে শুরু হয় এ কার্যক্রম।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, শনিবার থেকে অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও বিবরণী লেখা থাকছে। এতে যাদের ইংরেজি বুঝতে অসুবিধা হতো, তারা সহজেই বুঝতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি আমরাও বেশ কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। ইংরেজিতে লেখা থাকার কারণে অনেক যাত্রী বগি কিংবা আসন খুঁজে বের করতে পারতেন না। এক্ষেত্রে অন্য যাত্রীর সহায়তা নিতেন। এবার সেই সমস্যা দূর হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!