[ দেশজুড়ে ]
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় ৩০ জন আহত হয়েছেন।
রোববার বিকেল ৪টার দিকে সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম জানান, বিকেলে রংপুর থেকে ঠাকুরগাঁওগামী বাসটি খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!