ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল দলিল করে জমি বিক্রি, চেয়ারম্যান কারাগারে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ৩১ অক্টোবর ২০২১
জাল দলিল করে জমি বিক্রি, চেয়ারম্যান কারাগারে
অভিযুক্ত পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম: ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে দলিল জালিয়াতি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এ আদেশ দেন। 

জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের শেখের খিল এলাকার বাসিন্দা সাকেরা বেগমের পেকুয়া মৌজায় ২০ শতক জমি রয়েছে। ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের। ১৯৯৬ সালে অন্য এক নারীকে সাকেরা বেগম সাজিয়ে জাল দলিল সৃজন করে ওই জমি রেজিস্ট্রি করে নেন তিনি। পরে এসব জমি আরেকজনকে বিক্রি করেন।

২০২০ সালে এ বিষয়ে জানতে পেরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সাকেরা বেগম। এ মামলায় একমাত্র আসামি করা হয় জাহাঙ্গীর আলমকে। ওই মামলায় রোববার জামিন নিতে গেলে আদালতের বিচারক জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুল কবির বলেন, তদন্ত প্রতিবেদনে জাল দলিল সৃজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!