ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুর কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪, ৪ নভেম্বর ২০২১
গাজীপুর কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার সন্ধ্যা  সোয়া ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য জানান। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখায় আতঙ্কগ্রস্ত হয়ে আশপাশের মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে চলে যান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামি মিয়া জানান, কারখানায় অগ্নিকুণ্ডের পরপরই প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আরো ছয়টি ইউনিট যোগ দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!