[ দেশজুড়ে ]
নড়াইলে বোমা বিস্ফোরণে উড়ে গেল যুবকের কবজিসহ হাত
নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্লা নামে এক যুবকের কবজি উড়ে গেছে
নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্লা নামে এক যুবকের কবজি উড়ে গেছে। রোববার রাত পৌনে ৮টার দিকে লোহাগড়ার কুন্দসী মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়ার উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্লার ছেলে শাহাজাদা সিএন্ডবি চৌরাস্তা সংলগ্ন মসজিদ থেকে নামাজ পড়ে বের হন। এ সময় একটি বোমা এসে তার হাতের ওপর বিস্ফোরণ ঘটে। বোমার বস্ফোরণে শাহাজাদার ডান হাতের কবজিসহ অর্ধাংশ উড়ে যায়। বোমার বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাজাদাকে উদ্ধার করে লোহাগড়া হাসাপতালে নিয়ে আসে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, শাহাজাদার হাতের কবজিসহ উড়ে গেছে। এটি বোমা নাকি ককটেলের বিস্ফোরণে তা নিশ্চিত বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে বোমা বা ককটেল বহন করবার সময় বিস্ফোরিত হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!