সোমবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস গাজীপুর অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে এসব সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।
.png)
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল, একাত্তর গলি, তেলিপাড়া ও বারবৈকা এলাকায় সোমবার অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উক্ত এলাকার ৬টি স্পটে অবৈধভাবে স্থাপিত সাড়ে ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৫০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে প্রায় ৭০০ বাড়ির আনুমানিক ১৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া তেলিপাড়া এলাকার ব্যবসায়ী শামসুল হকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ পাওয়ায় তা বিচ্ছিন্ন করে তার ছেলে ফয়সাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গত বছর ১৪ ডিসেম্বর এ বাসায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত শামসুল হককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। কিন্ত পুনরায় রাতের আঁধারে এ বাসায় অবৈধ সংযোগ প্রদান করা হয়।
শামসুল হকের ছেলে ফয়সাল হোসেন মোবাইল কোর্ট পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, রাহিম সরকার নামে এক ঠিকাদারের মাধ্যমে এ সংযোগ প্রদান করা হয়। তবে তিতাস অফিস সূত্র জানায়, এ নামে তাদের নিবন্ধিত কোনো ঠিকাদার নেই।
অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ ও মো. আমিরুল ইসলাম (রাজস্ব), সহকারী প্রকৌশলী কে. এইচ. ফয়সাল আহমেদ, সহকারী ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন (রাজস্ব), বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।