[ দেশজুড়ে ]
শিবচরে অস্ত্রসহ ৪ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, তাইজুল মোল্লা, খলিল মোল্লা, এনামুল ও ইয়াছিন শেখ। সবাই ওই এলাকার বাসিন্দা।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কয়েকজন লোক এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!