ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুইদিন ধরে মাঠে পড়ে আছে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৫ নভেম্বর ২০২১
দুইদিন ধরে মাঠে পড়ে আছে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বাজিতপুর গ্রামের একটি মাঠে দুইদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ পড়ে আছে। স্থানীয়রা জানিয়েছে ঐ নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার সকালে সীমান্তের মাত্র ১০ গজ ভেতরে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন বাজিতপুরের কৃষক হামিদুল ইসলাম ও রমজান আলী।

তারা জানান, ২-৩ দিন আগে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। রোববার তার মৃত্যু হতে পারে বলে ধারণা গ্রামবাসীর।

Advertisement

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বিষয়টি অবহিত করা হয়েছে। দুই দেশের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!