ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৭ নভেম্বর ২০২১
কক্সবাজারে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় মিনি পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত যুবক মো. আবুল কালাম হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী এলাকার মো. সোনালীর ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. ইউনুছ একই এলাকার খুইল্যা মিয়া ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দুইজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন চিকিৎসাধীন।

উখিয়া থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!