ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে আমন ধান সংগ্রহ শুরু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১৮ নভেম্বর ২০২১
বাগেরহাটে আমন ধান সংগ্রহ শুরু
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। 

বাগেরহাট জেলা খাদ্য বিভাগ এবার কৃষি কার্ডধারী কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৩ হাজার ২৪৭ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২ হাজার ৫৯৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে। উদ্বোধনী দিনে একজন কৃষককের কাছ থেকে এক মেট্রিক টন ধান ক্রয় করে খাদ্য বিভাগ।  

আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার আবু সাইদসহ ধান ও চাল বিক্রেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, বাগেরহাটে সরকারের নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!