বুধবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
.png)
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর, সাটিয়াবাড়ী, ধলাদিয়া এলাকায় ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত আড়াই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৬০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৫০০টি বাড়ির আনুমানিক ১,০০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঐ এলাকায় অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে মোট ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করে।
এ সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, আসাদুজ্জামান আজাদ, মো. আমিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী কে এইচ ফয়সাল, মো. জাবের নূরানী, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।