সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খন্দকার মিজানুর রহমান। এর আগে, একইদিন বিকেলে শিশুটির জন্ম হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রোববার বিকেলে সদর উপজেলার কোমরগ্রাম কুমড়াপাড়া এলাকায় রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী প্রসব বেদনায় চিৎকার করতে থাকেন। তাৎক্ষণিক স্থানীয় নারীরা সেখানেই তার প্রসবের ব্যবস্থা করেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়।
.png)
ডা. খন্দকার মিজানুর রহমান বলেন, জন্মের পর পরই নবজাতকের কিছু চিকিৎসা ও যত্ন নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালে আনতে সময় লেগেছিল। বাচ্চাটির ওজন ১ কেজি ২০০ গ্রাম ছিল। নবজাতকটি হাসপাতালের শিশু কেয়ার ইউনিটে চিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।
জয়পুরহাট সদর থানার এসআই পুলক সরকার বলেন, ওই নারী নিজের নাম জানান হেনা। কিন্তু এটি তার প্রকৃত নাম কি না- সেটা বলা যাচ্ছে না। পরবর্তীতে বাচ্চার দাফন ও ওই নারীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।