[ দেশজুড়ে ]
রেললাইনের পাশে মিলল যুবকের নিথর দেহ
ফাইল ছবি
নরসিংদীর পলাশে রেললাইনের পাশে ৩৬ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, রেললাইনের পাশে যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!