ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ১ ডিসেম্বর ২০২১
বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে
হাসপাতালে চিকিৎসাধীন বাবা-মা

পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে ছেলে ও নাতিরা।

মঙ্গলবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউপির আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বিমল হাওলাদার ও উষা রানী। বর্তমানে তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

এ ঘটনায় রাতেই কলাপাড়া থানায় অভিযোগ করেন বিমল হাওলাদারের ছোট ছেলে মধুসূদন হাওলাদার। মেজ ছেলে গোবিন্দ হাওলাদারসহ চারজনের নামে এ অভিযোগ করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে বিমল হাওলাদারকে পিটিয়ে জখম করে গোবিন্দ হাওলাদার ও তার ছেলেরা। এ সময় বাধা দিলে মধুসূদন হাওলাদার ও তার মা উষা রানীকেও পেটানো হয়।

কলাপাড়া থানার ওসি জমিস বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিমল হাওলাদার নামের ওই বৃদ্ধ এখন হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!