[ দেশজুড়ে ]
কালো সালোয়ার, লাল জামা ও বোরকা পরা নারীর লাশ উদ্ধার
ফাইল ছবি
নরসিংদীর শিবপুরে নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার জয়নগর ইউপির দড়িপুড়া এলাকার আকিল উদ্দিনের বাড়ির উত্তর পাশে কয়রা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
জানা যায়, নদীতে একটি লাশ ভাসছে দেখতে দুপুরের দিকে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গায়ে একটি কালো সালোয়ার, লাল রংয়ের জামা ও বোরকা ছিল। লাশটি ৫ থেকে ৭ দিন আগের বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।
.png)
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে আঞ্জুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!