ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৩ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর 
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউপিতে পাহাড় ধসে মুহাম্মদ সাইমন নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার জঙ্গল পাইরাং এলাকায় এ ঘটনা ঘটে। সাইমন ওই এলাকার রশিদ আহমদের ছেলে।

বাঁশখালী থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন জানান, সাইমনদের বাড়িটির পাশেই পাহাড়। শিশুটি বিকেলের দিকে বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পাহাড় থেকে  হঠাৎ মাটি ধসে পড়ে সাইমুনের ওপর। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা দিনমজুর। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

তিনি আরো জানান, ঘটনার সময় পাহাড় কাটার কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!