আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আশেপাশের বসতবাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, এখানে অনেক পাটকাটির স্তুপ আছে। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
.png)