ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে এনা কাড়ল মোটরসাইকেল আরোহীর প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩, ৪ ডিসেম্বর ২০২১
সড়কে এনা কাড়ল মোটরসাইকেল আরোহীর প্রাণ
ফাইল ছবি

হবিগঞ্জের শাহজিবাজারের দরগা গেট এলাকায় এনা পরিবহনের ধাক্কায় রিপন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামে গেদু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস দরগা গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন চালকসহ তিন আরোহী। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিপন মিয়াকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!