শনিবার রাতে চীনা নাগরিক ইয়ানপেংকে ঐ এলাকা থেকে সিগারেটসহ আটক করা হয়।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুুনিফ তকি।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের কমান্ডার লে. এম নাঈম উল হকের নেতৃত্বে শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বোটের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।পরে বোটটি তল্লাশি চালিয়ে বিদেশি ১০ হাজার ৮৪০ প্যাকেট সিগারেটসহ এক চীনা পাচারকারীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত বিদেশি সিগারেটসহ আটক চাইনিজ যুবককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।