ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ৫ ডিসেম্বর ২০২১
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত 
ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে মির্জানগর ইউনিয়নে খানাবাড়ী রেলস্টেশনের পাশের লেভেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি উত্তর মির্জানগরের আবদুর রশিদের ছেলে আমান উল্লাহ (২৫)। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি অটোরিকশাটির চালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার খানাবাড়ি স্টেশন এলাকা অতিক্রম করছিল। তখন অটোরিকশাটি খানাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশের লেভেলক্রসিং দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় অটোরিকশার সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে এবং অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে আটকে যায়। পরে চলমান ট্রেনটি থামিয়ে অটোর কিছু অংশ ট্রেনের নিচ থেকে বের করা হয়। আহত অবস্থায় আমান উল্লাহকে স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে মারা যায়। 

Advertisement

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমায়েদুল জাহেদি বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। রায়পুরায় লেভেলক্রসিংটি অরক্ষিত ছিলো। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!