[ দেশজুড়ে ]
তাড়াশে মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি গোলাম মোস্তফা্ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের গোলাম মোস্তফাকে সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার সকালে তাড়াশ মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন উপদেষ্টা সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি শায়লা পারভিন, যুগ্ম সম্পাদক এনামুল হক বিজয়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দফতর সম্পাদক রোমান হোসেন উজ্জল, কোষাধ্যক্ষ রোখসানা খাতুন, প্রচার সম্পাদক এইচ.এম মাহবুবুর রহমান।
সদস্য মনিরুল ইসলাম, নূর ইসলাম রোমান, আব্দুল হান্নান, শাহিন আলম, শাহ আলম সরকার।
১৩ সদস্যের এ কমিটি আগামী তিন বছর তাড়াশ মডেল প্রেস ক্লাবের নেতৃত্ব দেবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!