ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সভা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ৭ ডিসেম্বর ২০২১
শেরপুরে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সভা
শেরপুরে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সভা ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এ সভা হয়। 

এতে সভাপতিত্ব করেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন সংরক্ষক কেন্দ্রীয় অঞ্চল ঢাকা আরএসএম. মুনিরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম. রুহুল আমীন।

আরো বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এএসএম আব্দুল্লাহেল ওয়ারেস নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ীর ইউএনও হেলেনা পারভীন, ঝিনাইগাতীর ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জামাল উদিদ্দন ও ইআরটি সদস্য ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

Advertisement

বক্তারা জানান, বন্যহাতির সঙ্গে দ্বন্দ্ব নিরসনের জন্য জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার হাতি চলাচলের এলাকাকে বন্যহাতির অভয়াশ্রম করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। কোনো অবস্থাতেই বন্যহাতিকে বৈদ্যুতিক শক দিয়ে মারা যাবে না। যদি কেউ এমন কাজ করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া বন্যহাতির আক্রমণে নিহত পরিবারকে ৩ লাখ, আহতকে ১ লাখ ও ফসলের ক্ষতিপুরণ হিসেবে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও জানান তারা। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জানালে তদন্ত করে ১৫ দিনের মধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করেন বক্তারা। 

ঝিনাইগাতীর ইউএনও ফারুক আল মাসুদ, শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার, ঝিনাইগাতীর ওসি ফায়েজুর রহমান, নালিতাবাড়ীর ওসি বছির আহমেদ বাদল, মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, ইআরটি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি মোস্তফা কামাল ৩২ জন উপকারভোগীর মাঝে সামাজিক বনায়নের লভ্যাংশের ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকার চেক, ইলিফেন্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ ও গত এপ্রিল মাসে বন্যহাতির আক্রমণে নিহত অপূর্ব চাম্বুগং এর পরিবারের সদস্যের মাঝে ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ টাকার চেক বিতরণ করেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!