ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৮ ডিসেম্বর ২০২১
বেপরোয়া অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সাইফুল ইসলাম নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে রামগড়ের তৈছালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল কালাডেবা এলাকার বাসিন্দা মো. আবুল বাসারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুল তৈছালাপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে জালিয়াপাড়া থেকে রামগড়গামী বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ছেলেটি মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক অটোরিকশাটি ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!