গ্রেফতারকৃত কদম কিল্লারপুল এলাকার মুন্নাফের ছোট ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ৬ ডিসেম্বর রাতে একই মামলার ৩নং আসামি কবিরকে গ্রেফতার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, কদমসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
.png)
প্রসঙ্গত, ২১ নভেম্বর রাতে সাড়ে ৯টার দিকে ব্যাডমিন্টন কোর্টের জন্যে কিল্লারপুলে বাঁশ আনতে যায় সানজিদ, সিজানসহ কয়েকজন। সে সময় রাস্তায় দুইজন ছেলে-মেয়েকে ঘিরে ৬-৭ জন জড়ো থাকায় কারণ জিজ্ঞেস করে সানজিদ। তখন আদম ও কদম নামে দুই ভাইয়ের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করে সানজিদ ও সিজানকে।
আহত সিজানকে ভিক্টোরিয়া হাসপতালে ও সানজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক সানজিদকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় ২২ নভেম্বর নিহত সানজিদের বাবা রিপন দেওয়ান নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।