ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানা গুনলেন ১৩৩৫ যাত্রী

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১১ ডিসেম্বর ২০২১
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানা গুনলেন ১৩৩৫ যাত্রী
এসব জরিমানা আদায় করে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ভাড়াসহ তিন লাখ ৪১ হাজার টাকা জরিমানা গুনেছেন এক হাজার ৩৩৫ যাত্রী। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন থেকে এসব জরিমানা আদায় করে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, পাকশী, খুলনা, রাজবাড়ী, শান্তাহার ও রাজশাহী রুট থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রা এক্সেপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালানো হয়। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১৩৩৫ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ দুই লাখ ৪২ হাজার ২৬০ টাকা ও জরিমানা ৯৯ হাজার ১৬০ টাকা আদায় করা হয়। 

এর মধ্যে খুলনায় টিকিটবিহীন ৬৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ১৩ হাজার ২৪০ টাকা ও জরিমানা ৬ হাজার ৭৩০ টাকাসহ মোট ১৯ হাজার ৯৭০ টাকা, পাকশীতে ৮৬৫ জনের কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা ও জরিমানা ৬০ হাজার ৪৬০ টাকা এবং রাজবাড়ীতে ১০০ জনের কাছ থেকে ভাড়া বাবদ ১০ হাজার টাকা এবং জরিমানা ৫০০০ আদায় করা হয়।

Advertisement

সান্তাহারে ২৭১ জনের কাছ থেকে ভাড়া বাবদ ৫৩ হাজার ৯৫০ টাকা ও জরিমানা ২২ হাজার ৭৩০ টাকা, ঈশ্বরদীতে ৮০ জনের কাছ থেকে ভাড়া বাবদ ১৪ হাজার ৫৪০ টাকা এবং জরিমানা ৪ হাজার ১৬০ টাকা আদায় করা হয়।

স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। এছাড়া ভবঘুরেদের জন্য মুচলেকা নেয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূর আলম, টিটিইএসআরআই মো. আব্দুল মাবুদ, জুনিয়র টিটি মোহাম্মদ বরকতুল্লাহ আলামিন, জুনিয়র টিটি মো. আব্দুল আলিম বিশ্বাসসহ পশ্চিম রেলওয়ের ভ্রাম্যমাণ দলের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!