এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দৈনিক রূপালী সৈকতের প্রকাশক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক বায়ান্ন ও ডেইলি বাংলাদেশের কক্সবাজারের নিজস্ব জস্ব প্রতিবেদক এইচ এম ফরিদুল আলম শাহীন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ।
.png)
দৈনিক গণসংযোগের সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, সাংবাদিক মো. শহিদুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক কলিম উল্লাহ, নুরুল আমিন ছিদ্দিক, আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন জেলার তৃণমূল পর্যায়ে কর্মরত অন্তত দুই শতাধিক সাংবাদকর্মী। এছাড়া কক্সবাজারের ৯ উপজেলার প্রেস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩টায়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন ও সাধারণ সম্পাদক এইচ এম এরশাদকে নির্বাচিত করা হয়।
পরবর্তী সময়ে এ তিন সিনিয়র সাংবাদিককে বসে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মতিক্রমে ক্ষমতা অর্পণ করা হয়।