ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে যুবদল নেতা জিয়া বাহিনীর ক্যাডার বিপুল অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১২ ডিসেম্বর ২০২১
মহেশখালীতে যুবদল নেতা জিয়া বাহিনীর ক্যাডার বিপুল অস্ত্রসহ গ্রেফতার
যুবদল নেতা জিয়া বাহিনীর ক্যাডার শফিউল আলম টুনাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, কার্তুজ, গোলাবারুদসহ যুবদল নেতা জিয়া বাহিনীর ক্যাডার শফিউল আলম টুনাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।

গত ৭ ডিসেম্বর রাতে যুবলীগ নেতা আব্বাসের বাড়িকে লক্ষ্য করে ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পরে পুলিশ খবর পেয়ে গভীর রাত থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানা-পুলিশের একটি টিম সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। 

কালারমারছড়ার ফকিরজুম পাড়ার পাহাড় থেকে ৪টি অস্ত্র, ২টি চাইনিজ দা, কার্তুজ ৪টি, বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধারসহ ফকিরজুম পাড়ার বদি আলমের ছেলে শফিউল আলমকে গ্রেফতার করে। তিনি আলোচিত যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

Advertisement

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা কালারমারছড়ার পাহাড়ে অবস্থান নেয়ার খবর পেয়ে আমরা গভীর রাতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র, ২টি চাইনিজ দা, কার্তুজ ৪টি, বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!