গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার একরামুল হকের ছেলে আকবর আলী (২২), একই এলাকার ছাদেক মিয়ার ছেলে সারোয়ান জাহান রানা (৩২), একই এলাকার জিতু মিয়ার ছেলে নামিন (২০), মতি মিয়ার ছেলে মোস্তাকিন (২৬) ও ঘোড়াকান্দা এলাকার আবদুস সালামের ছেলে রিপন (২১)।
এর আগে এ মামলায় গত সোমবার রাতে আশরাফুল আলম বিজন (৪০) ও তানিম (২৮) নামে দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে। বুধবার সকালে পাঁচ আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
.png)
জানা যায়, গত রোববার রাতে ভৈরব থানা পুলিশ শহরের ঘোড়াকান্দা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করতে গেলে ২০-২৫ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ ছয়জনের নাম উল্লেখসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় পুলিশ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, মঙ্গলবার আসামি আকবরকে গ্রেফতার করার পর এ ঘটনায় জড়িত ছিল স্বীকার করে এবং কয়েকজনের নাম জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী আরো চারজনকে রাতেই গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে আদালতে।