ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গার্মেন্টসে চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে পতিতাবৃত্তি, আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১৫ ডিসেম্বর ২০২১
গার্মেন্টসে চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে পতিতাবৃত্তি, আটক ৬
আটককৃতরা

গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের চট্টগ্রামে নিয়ে পতিতাবৃত্তি করতে বাধ্য করত একটি চক্র। এমন অভিযোগ পেয়ে চক্রের মূলহোতা ও তার স্ত্রীসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তিন কিশোরী চার ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- মো. শহীদুল ইসলাম পরান, মো. মোশারফ হোসেন, মোসা. রুমা, শাহিন আলম,  মো. সুজন ও তার স্ত্রী ময়না বেগম। সুজন ও তার স্ত্রী এই চক্রের মূলহোতা। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার বিকেলে বিষয়টি জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায়, গরিব, এতিম নারী ও শিশুদের গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম শহরে আনত। এরপর বিভিন্ন ভাড়া বাসায় আটক রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করত। 

Advertisement

র‍্যাব সূত্রে জানা গেছে, চক্রটির কাছ থেকে পালিয়ে আসা এক নারী মঙ্গলবার র‍্যাবের কাছে অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!