[ দেশজুড়ে ]
ট্রেন চলে যাওয়ার পরই রেললাইনে মিলল অজ্ঞাত লাশ
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় রেললাইনে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের চৈতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার পর স্থানীয়রা রেললাইনে ঐ যুবকের লাশটি দেখতে পায়। তিনি ট্রেনে কাটা পড়ে নাকি অন্য কোনোভাবে মারা গেছেন তা জানা যায়নি। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রাও তাকে চিনতে পারেনি।
হাতীবান্ধা রেলস্টেশনের মাস্টার নুরনবী জানান,নিহতের বয়স আনুমানিক ৩৮-৪০ বছর।তার গায়ে একটি চাদর ও পড়নে একটি টিশার্ট-প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!