ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝরল জবি ছাত্রীর প্রাণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ১৮ ডিসেম্বর ২০২১
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝরল জবি ছাত্রীর প্রাণ
সাবরিনা আক্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাবরিনা আক্তার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

সোনাইমুড়ী থানার এসআই ইবরাহীম খলিল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হচ্ছিলেন সাবরিনা। এ সময় একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। থানায় কথা বলেছি। মরদেহ যেন ময়নাতদন্ত না করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!