ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বৌভাতের দিনেই স্বামীকে তালাক দিলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বৌভাতের দিনেই স্বামীকে তালাক দিলেন স্ত্রী
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় বিয়ের একদিনের মাথায় স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়ায় এ রহস্যজনক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, শুক্রবার দুপুরে উপজেলার চৌডালা ইউপির অনার্স পড়ুয়া এক মেয়ের সঙ্গে গোমস্তাপুর ইউপির এক যুবকের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন হয়। বৌভাতের দিন স্ত্রী তার স্বামীকে তালাকের সিদ্ধান্ত নেন। বিষয়টি স্বজনদের জানানোর পর রাতে উভয়পক্ষের সম্মতিতে বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে রহস্যজনক কারণে বিচ্ছেদের কারণ জানানো হচ্ছে না। 

Advertisement

নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম বিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় মোবাইলে কল করে আমাকে খুব দ্রুত ডাকা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আমি ঘটনাস্থলে পৌঁছে যাই। পরে জানতে পারি যাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ হয়েছে তাদের গতকালকেই বিয়ে হয়েছিল। আজ বউ তালাক চাইছেন। তবে আমি বারবার এর কারণ জানতে চাইলেও কেউই বলতে রাজি হননি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!