ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে আগুনে প্রাণ হারালেন বৃদ্ধা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ১৯ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে আগুনে প্রাণ হারালেন বৃদ্ধা
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনিতে আগুনে পুড়ে রেজিয়া নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৬টা ৫ মিনিটে বিশ্ব কলোনিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে কলোনির পাঁচটি কাঁচাবাড়ি পুড়ে যায় ও এক বাড়িতে বৃদ্ধা রেজিয়া মারা যান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, মরদেহ স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!