ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী মামলা করায় শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১৯ ডিসেম্বর ২০২১
স্ত্রী মামলা করায় শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ
(ছবি: সংগৃহীত)

ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী নারী নির্যাতন মামলা করায় কিশোরী শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে ফরহাদ মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।

মামলার পর পুলিশ শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার কলাকান্দা গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, ওই কিশোরীকে আদালতে নেয়া হলে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত ওই কিশোরীকে মায়ের জিম্মায় দেন।

Advertisement

মামলার বরাত দিয়ে তিনি আরও বলন, ২০১৫ সালের শেষের দিকে উপজেলার কলাকান্দা গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ফরহাদ মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে ওই কিশোরীর বড় বোনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। একপর্যায়ে ফরহাদ মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে স্ত্রী ফরহাদ মিয়ার নামে যৌতুকের মামলা করেন।

এ ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর ওই কিশোরী পরীক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে সিএনজিতে করে নিয়ে যান ফরহাদ মিয়া। ১৮ সেপ্টেম্বর কিশোরীর মা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সেটি মামলা হিসাবে রুজু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!