ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কবরস্থানের গাছে ঝুলে ছিল বৃদ্ধের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১৯ ডিসেম্বর ২০২১
কবরস্থানের গাছে ঝুলে ছিল বৃদ্ধের লাশ
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কবরস্থানের গাছে ফাঁস লাগানো অবস্থায় মো. সোনাব আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের উত্তর-পশ্চিমে কবরস্থানে এ ঘটনা ঘটে। মৃত সোনাব আলী চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুপুরে কবরস্থানের গাছে ফাঁস লাগানো অবস্থায় মো. সোনাব আলীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!