ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জমির বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২৪ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জে জমির বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা মেহরাব আল হক ফারিয়াম খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চক-সুকচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মেতরাব আল হক ফারিয়াম ঐ গ্রামের মুন্না আখঞ্জীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম জানান, মেহরাব আল হক ফারিয়ামের বাবা মুন্না আখঞ্জীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমাসহ পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে তার ভাই খালেদ আখঞ্জীর। এরই জেরে মুন্না আখঞ্জীর স্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার সকালে বাগবিতণ্ডা হয় খালেদ আখঞ্জীর। একপর্যায়ে রাত ৯ টার দিকে মুন্না আখঞ্জীর ছেলে মেহরাব আল হক ফারিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাত করে চাচা খালেদ আখঞ্জী। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়ামকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

ওসি আরো জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!