কচুয়া গ্রামের একমাত্র ভোটারের নাম আব্দুর রহমান (৩০)। তিনি ঐ গ্রামের ঠান্ডু মিয়া ও হামেলা বেগম দম্পতির ছেলে।
স্থানীয়রা জানান, যমুনার ভাঙনে গ্রাম দুটি প্রায় বিলীন হয়ে গেছে। এসব গ্রামের অধিবাসীরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোটারদের নাম তালিকায় নেই।
.png)
জেলা নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায়, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৪৯২ জন। এরমধ্যে ধুলবাড়ি গ্রামে ১ হাজার ৪৯১ জন ও মাধবপুর গ্রামে একজন ভোটার রয়েছেন।
এছাড়া কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৬২ জন ভোটার রয়েছেন। এরমধ্যে চরহুগড়া গ্রামে ২ হাজার ৫৫০ জন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।