ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ঘোড় দৌড়ে প্রথম কালাই

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ২৬ ডিসেম্বর ২০২১
খুলনায় ঘোড় দৌড়ে প্রথম কালাই
খুলনায় ঘোড় দৌড়ে প্রথম কালাই: ছবি ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসা পটুমারি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে কালাই। গত শুক্রবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় ‘অগ্নি’ ও তৃতীয় ‘পঙ্খিরাজ’। এছাড়া চতুর্থ হয়েছে ‘বাংলার বাহাদুর’ এবং পঞ্চম হয়েছে ‘রকেট’। তাদেরকে প্রাইজমানি দেওয়া হয়।

এ প্রতিযোগিতায় খুলনা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেয় ৩৫টি ঘোড়া। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলো ৫ রাউন্ড দেয়। সেই ৫ রাউন্ড থেকে বিচারকরা পয়েন্টের ভিত্তিতে বিজয়ীদের বাছাই করেন।

আয়োজক কমিটির সূত্র জানায়, মহান বিজয় দিবস পালন উপলক্ষে রূপসার পুটিমারি বিলে জে কে এস ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৮তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিলকে সাজানো হয় মনোরম পরিবেশে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫টি ঘোড়া অংশ নেয়।

Advertisement

প্রতিযোগিতা শেষে রূপসী রূপসার পুটিমারী বিলে অনুষ্ঠিত এ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৪৫ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন ‘কালাই’ নামের ঘোড়া। ঘোড়ার শিশু প্রতিযোগির নাম রায়হান শিকদার। আর ৩৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে ‘অগ্নি’ ঘোড়া। ঘোড়ার প্রতিযোগির নাম অপু বিশ্বাস। ২৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে ‘পঙ্খিরাজ’ ঘোড়া। ঘোড়ার প্রতিযোগির নাম শাহাজাহান সর্দার। ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ‘বাংলার বাহাদুর’। ঘোড়ার প্রতিযোগির নাম জাকির গাজী। 

২১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে ‘রকেট’। ঘোড়ার প্রতিযোগির নাম হালিম মল্লিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আল ফারুক বাবুল।

জেকেএস ক্রীড়া সংস্থার দফতর সম্পাদক মো. সিহাবুল ইসলাম সিহাব জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৭ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী ৩ হাজার টাকা এবং পঞ্চম স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও প্রত্যেক ঘোড়া মালিককে সান্ত্বনা পুরস্কার হিসেবে ১ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, গ্রামবাংলার এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদের এ প্রয়াস। আগামীতেও এ প্রতিযোগিতা আয়োজন করব।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!