ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাতির কোলে চড়ে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা

রাজশাহী প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১৯, ২৬ ডিসেম্বর ২০২১
নাতির কোলে চড়ে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা
নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে ১০২ বছরের বৃদ্ধা নতিফুন বেওয়া (ছবি: ডেইলি বাংলাদেশ)

‘আর কোনোদিন ভোট দিতে পারবো কিনা জানি না। হতে পারে এটাই শেষ ভোট। আল্লাহ যদি হায়াত দেন তাহলে আগামীতেও নাগরিক অধিকার প্রয়োগ করবো।’

ভোট দিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ১০২ বছরের বৃদ্ধা নতিফুন বেওয়া। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাসিন্দা তিনি। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাতির কোলে চড়ে দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

Advertisement

নিজ পায়ে দাঁড়াতে পারলেও, হাঁটতে হয় নাতি-নাতনির সহায়তায়। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না তিনি। তারপরও ভোট দিতে হবে ১০২ বছর বয়সী নতিফুন বেওয়ার। নানির এমন বায়নায় তাকে খুশি রাখতে কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে আসছেন নাতি রুদ্র হাসান।

নতিফুন বেওয়া বলেন, জীবনে এই বয়সে এসে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। এই বয়সে ভোট দিতে পারব এমনটা আশা করিনি। বয়সের কারণে নিজে হাটতে পারি না। তাই নাতিন কোলে চড়ে এসেছি। 

দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কর্মরত পুলিশ অফিসার আবদুর রউফ বলেন, অনেক বৃদ্ধ এসে ভোট দিচ্ছেন। যারা হাটতে পারছেন না তাদের সহযোগিতা করে ভোট নেয়া হচ্ছে।

দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!