ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ভোট দেওয়ায় আর কষ্ট লাগছে না’

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৬ ডিসেম্বর ২০২১
‘ভোট দেওয়ায় আর কষ্ট লাগছে না’
ছবি: সংগৃহীত

চতুর্থ দফার ইউপি নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে ভোট দিয়েছেন শতবর্ষী দুই বৃদ্ধা। ভোট দেওয়া শেষে তারা প্রতিক্রিয়ায় জানান, 'ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও ভোট দেওয়া শেষে আর কষ্ট লাগছে'।

ভোট প্রদানকৃতরা হলেন— ১০১ বছর বয়সী নুরজাহান বেগম ও ১০৫ বছরের ফুলমেহের বেগম। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি দুজনই।

রবিবার ১৫ নম্বর উত্তর শিধলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই শতবর্ষী বৃদ্ধা অন্যের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন।

Advertisement

তারা জানান, জীবনের এ শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পারছি এ জন্য খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও ভোট দেওয়ায় আর কষ্ট লাগছে না বলেও জানান তারা।

ভোটকেন্দ্রে শতবর্ষী নুরজাহান বেগম জানান, ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় ভোট দিতে কোনো সমস্যা হয়নি। এই শেষ বয়সে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি বলেও জানান তিনি।

ফুলমেহের বেগম বলেন, আমার নাতির সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। অনেক দিন পর নিজের ভোট নিজেই দিলাম। যারে ভোট দিয়েছি এই নাম আমি গোপন রাখমু।  আশা করি, আমার চেয়ারম্যান প্রার্থী জয়ী হবে।

রোববার সকাল ৮টায় ডামুড্যা উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শিধলকুড়া ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। একজন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতীক নিয়ে দাঁড়ালেও বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী। মোট ভোটার ১০ হাজার ৫৮৮ জন। পুরুষ ভোটার ৫ হাজার ৩৬৫ ও নারী ভোটার ৫ হাজার ২২৩ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!