[ দেশজুড়ে ]
নরসিংদীতে ১২৫ অসহায়কে অনুদান দিলো সমাজসেবা অধিদফতর
১২৫ অসহায়ের হাতে অনুদানের চেক তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান
জাতীয় সমাজসেবা দিবস দিবস উপলক্ষে নরসিংদীতে ১২৫ জন অসহায়-দুস্থকে অনুদান দিয়েছে জেলা সমাজসেবা অধিদফতর। অনুদান পেয়েছেন কিডনি, ক্যানসার, হৃদরোগ, থাইরয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত নিম্নবিত্তরা।
রোববার নিজ কার্যালয়ে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এছাড়া কর্মক্ষেত্রে অবদান রাখায় নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করে সমাজসেবা অধিদফতর।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমীরুল হক শামীম, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক নইম জাহাঙ্গীর, রায়পুরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজিব প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!