ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২ জানুয়ারি ২০২২
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত পৌনে আটটার দিকে সদরের মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক নেতা নাজমুল হাসান অরেঞ্জ ও শহরের আট নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আপেল। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ দুজনের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশঙ্কাজনক। আহত দুজনই মালগ্রাম ডাবতলা এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান।

Advertisement

স্থানীয়রা জানান, রাতে মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ ও আপেলসহ কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন। তাদের ওখানে দুই মোটরসাইকেলযোগে কয়েকজন এসে গুলিবর্ষণ করতে থাকেন। প্রায় ৬-৭ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনরা। স্বেচ্ছাসেবক লীগে নেতাদের ওপর হামলাকারীরাও মালগ্রাম এলাকার বাসিন্দা।  

পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে আছি। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!