খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, রাত ৮টার দিকে মিলগেট এলাকার বাশার নামে এক ব্যক্তির তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।
.png)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।