ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীকে ধর্ষণের পর হত্যা, একজনের ফাঁসি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ২০ জানুয়ারি ২০২২
নারীকে ধর্ষণের পর হত্যা, একজনের ফাঁসি
আদালত ভবন চট্টগ্রাম। ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় জসীম উদ্দীন বাপ্পি নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর সরকারি কৌঁসুলি নিখিল কুমার নাথ বলেন, ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি জসীম উদ্দীন বাপ্পিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলাটির আরো চার আসামির মধ্যে দুজন মারা গেছেন। বাকি দুজনকে খালাস দিয়েছে আদালত। এর মধ্য একজন শুরু থেকেই পলাতক রয়েছেন।

Advertisement

আরো পড়ুন >>> দুধ-কলাতেও থাকল না ‘কাউয়ার মা’

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৯ মার্চ সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার কবির পাহাড়ে রান্নার জন্য কাঠ কাটতে যান শারমিন আক্তার নামে এক নারী। ওই সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন জসীম উদ্দীন বাপ্পিসহ কয়েকজন। ধর্ষণের পর বাপ্পি তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।

ঘটনার পরদিন শারমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তে ধর্ষণ করে হত্যার প্রমাণ মেলে। ওই ঘটনায় ৩০ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়। মামলার পর বাপ্পিকে গ্রেফতার করে আদালতে পাঠালে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্ত শেষে মামলাটিতে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!