ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁতের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিতেন ভুয়া চিকিৎসক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ২৩ জানুয়ারি ২০২২
দাঁতের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিতেন ভুয়া চিকিৎসক
দাঁতের কথিত এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ছবি: ডেইলি বাংলাদেশ

বিএমডিসি কর্তৃক বিডিএস সংক্রান্ত কোনো সার্টিফিকেট না থাকলেও কাগজপত্রে ডেন্টিস্ট লিখতেন। সাইনবোর্ডে নামের আগে ডেন্টিস্ট এবং এমডি লেখা থাকায় এমদাদুল হক নামে দাঁতের কথিত এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

দণ্ডিত ভুয়া ডাক্তার এমদাদুল হক গাংনী উপজেলার করমদী বাজারের করমদী ডেন্টাল ক্লিনিকের মালিক ও করমদি গ্রামের সরকার পাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

দাঁতের কথিত এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, বিএমডিসি কর্তৃক বিডিএস সংক্রান্ত কোনো সার্টিফিকেট না থাকলেও কাগজপত্রে ডেন্টিস্ট লিখা প্রতারণার অভিযোগে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। পরে সে দণ্ডিত নগদ অর্থ দিয়ে তার কারাদণ্ডাদেশ থেকে রেহায় পেয়েছেন।

এ সময় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আনাম বান্নার নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। রোববার বেলা ৩ টার দিকে করমদী বাজারের ঐ ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন তিনি।

স্থানীয়রা জানান, চিকিৎসক না হয়েও ভুয়া ডেন্টিস্ট সেজে করমদী ডেন্টাল ক্লিনিক খুলে মানুষকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছেন এমদাদুল হক। এছাড়া তার ক্লিনিকে লিমা খাতুন নামে একজনকে চিকিৎসা দেন। তারা দাঁতের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!