দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের রমজান আলীর ছেলে সুমন হোসেন ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মানিক সরদার। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন সরকার পলাতক রয়েছেন।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
.png)
২০১৫ সালের ৪ মার্চ মুজিবনগর থানার এসআই টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে মুজিবনগর উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালান। ওই সময় সুমনসহ রাজবাড়ী জেলার ভবদিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মানিক সরদার, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের শাহজাহান মিয়া ছেলে আনিস মিয়াকে গ্রেফতার করেন।
ওই সময় তাদের কাছ থেকে ৩ বস্তাবোঝাই মোট ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই টিপু সুলতান বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান প্রাথমিক তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সুমন ও মানিক সরদারের বিরুদ্ধ চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এতে সুমন ও মানিক সরদার দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়। সেই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলীম।