[ দেশজুড়ে ]
মেহেরপুরে ৯ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ
মেহেরপুরের গাংনীতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার তেরাইল গ্রামের ওলিনগরপাড়া এলাকার সুলতান হকের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আবুল কালাম আজাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতার এড়াতে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কালামের বিরুদ্ধে মাদকের নয়টি মামলা রয়েছে। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএডি/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!