ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে তালা ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৫ নভেম্বর ২০২১
মেহেরপুরে তালা ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি 
মেহেরপুরে তালা ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি।  ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ার মোড়ে চালের টিন কেটে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল দোকানে থাকা সিগারেট, টর্চ লাইট, সাবান, তেলসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার সামগ্রী নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সদর উপজেলার বামন পাড়ার মোড়ে নামক স্থানে সোহাগ স্টোর ও বায়েজিদ স্টোরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

বায়েজিদ স্টোরের মালিক জানান, বুধবার রাত ১০টার দিকে তারা দোকান বন্ধ করে চলে যান। রাতে দোকান ঘরের ওপরের টিনের চাল কেটে ক্যাশ বাক্সে কোনো টাকা না থাকায় চোরেরা দোকানে থাকা সিগারেট, টর্চ লাইট, সাবান, তেলসহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন >>> এক জোড়া কবুতর ৩ লাখ টাকা

তিনি আরো জানান, একই সঙ্গে ওই সময় চোরেরা পার্শ্ববর্তী সোহাগ স্টোরেও একই ঘটনা ঘটায়। তাদের দোকানে তেমন কিছু না পাওয়ায় আমাদের দোকানে চুরি করতে আসে।

এর আগেও সোহাগ স্টোরে ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৫০ হাজার সিগারেট চুরির ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!