ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলে পড়েছিল হাত-পায়ের রগ কাটা নারীর লাশ

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪২, ২৫ জানুয়ারি ২০২২
বিলে পড়েছিল হাত-পায়ের রগ কাটা নারীর লাশ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় মোহছেনা আক্তার (৩৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধারের সময় বাম হাত ও দুই পায়ের রগকাটা ছিল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহছেনা আক্তার কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে। 

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মৃতদেহ আশেপাশে কোনো রক্তের চিহ্ন নাই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। মরদেহের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে। স্মার্টকার্ডের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। তিনি কীভাবে পেকুয়া আসলেন কিংবা কেউ নিয়ে আসলো কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরো পড়ুন: মা-বাবার কাছে লাশ হয়ে ফিরল ছোট্ট তিশা

ওসি আরো বলেন, ঘটনাস্থালে সিআইডি ও পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা মরদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

নিহতের ছেলে আরিফ বলেন, আমার মাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সৎবাবা রিদুয়ান। আমার বাবা মালেশিয়ায় থাকতেন। সেখানে গত বছর মারা যান তিনি। আমার বাবার সঙ্গে মালেশিয়ায় পরিচয় হয় চকরিয়া উপজেলা কোনাখালীর রিদুয়ানের। এরপর রিদুয়ান দেশে আসলে আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সাত-আট মাস আগে রিদুয়ানের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়। তবে আমার মা কখনো রিদুয়ানের বাড়িতে থাকেননি। রিদুয়ানই মাঝে মধ্যে এসে শহরের খাজামঞ্জিল এলাকায় থাকতো। 

আরো পড়ুন: রাতভর ডাকাতের ৮০ চড় খেলেন স্বাস্থ্য কর্মকর্তা

তিনি বলেন,  সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রিদুয়ান আমার মাকে ফোন করে টাকার জন্য যেতে বলেন। পরে দুপুর ২টার দিকে মা টাকার জন্য কোনখালীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আজ পুলিশের ফোনে জানতে পারি আমার মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!